২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিখোঁজ

মেক্সিকোর সাবেক এক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিখোঁজ হয়েছেন। অপহরণ সন্দেহে তদন্ত শুরু করেছে কর্তৃপ। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 10:33 AM

মেক্সিকো সিটি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকোর সাবেক এক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিখোঁজ হয়েছেন। অপহরণ সন্দেহে তদন্ত শুরু করেছে কর্তৃপ। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছে। ১৯৯৪ সালে ন্যাশনাল অ্যাকশন পার্টি থেকে প্রেসিডেন্ট পদে দাঁড়ানো দিয়েগো ফার্নান্দেজ ডি সেভালোস এর পরিবার কুয়েরেটারো নগরী থেকে তার নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানালে কর্তৃপ শনিবার থেকে তদন্ত শুরু করে। কৌসুলির কার্যালয় থেকে জানানো খবরে বলা হয়েছে, কুয়েরেটারো নগরীতে ফার্নান্দেজের খামারবাড়িতে তার পিক আপ ট্রাক পাওয়া গেছে। এতে সহিংসতার আলামত আছে। তবে কর্মকর্তারা অন্য আর কোনো প্রমাণ পাওয়ার কথা জানাননি যাতে করে ফার্নান্দেজ অপহৃত হয়েছেন একথা নিশ্চিত করে বলা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০০ ঘ.