২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নির্গমন ১০ শতাংশ কমাবে ব্রিটেন

ব্রিটেনের নতুন সরকার আগামী ১২ মাসে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নির্গমন ১০ শতাংশ কমাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্রিটেনের নতুন সরকার আগামী ১২ মাসে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নির্গমন ১০ শতাংশ কমাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার একথা বলেছেন। কার্বন নির্গমন কম রেখে দেশের অর্থনীতি গড়ে তোলার আশু উদ্যোগও নেওয়া হবে বলে জানান ক্যামেরন। ব্রিটেনের প্রথম জোট সরকারের কনজারভেটিভ নেতা ক্যামেরন বলেন, "আমি পরিবেশ নিয়ে বড় বড় কথা শুনতে চাই না। কাজ দেখতে চাই। এ সরকারই যেন সবচেয়ে পরিবেশ সহায়ক হয়।" তিনি আরো বলেন, "আমরা এটা করতে পারলে সরকারের জ্বালানি বিল শ শ মিলিয়ন পাউন্ড কমাতে পারব।" নির্বাচনী প্রচারণায় লিবারেল ডেমোক্রেটরা গুরুত্ব দিয়েছে পরিবেশকে। আর কনজারভেটিভ-নেতৃত্বাধীন সরকার বুধবার কার্বন নির্গমন কমানোর কয়েক দফা পরিকল্পনা পেশ করেছে। ব্রিটেনের নতুন জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, লিবারেল ডেমোক্রেটের এমপি ক্রিস হুনে বৃহস্পতিবার বলেছেন, টোরিদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর েেত্র তার দল অঙ্গীকার করেছিল, তারা নতুন পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনে বিরোধিতা করবে না। তিনি আরো বলেন, কার্বন নির্গমন কম রেখে অর্থনীতি গড়ে তোলার উপকারিতার ব্যাপারে দুদলই একমত হয়েছে। উভয় দলের নির্বাচনী ইশতেহারেই অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসাবে স্থান পেয়েছে এ বিষয়টি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫১ ঘ.