রোম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এএফপি)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি দ্বিতীয় স্ত্রী ভেরোনিকা লারিও'র সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে বেকায়দায় পড়েছেন। ভেরোনিকার জন্য তাকে প্রতি মাসে গুণতে হবে তিন লাখ ইউরো।
মঙ্গলবার ইতালির সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থের পরিমাণ ভেরোনিকার দাবির দশ ভাগের এক ভাগেরও কম।
বারলুসকোনির সঙ্গে চুক্তি অনুযায়ী, বিচ্ছেদের পর মিলানের বাইরে অবস্থিত তার বিশাল ভিলা ব্যবহার করতে পারবেন ভেরোনিকা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
গত বছর এক মডেলের ১৮ তম জন্মদিনে অংশ নিয়ে বারলুসকোনি তার সঙ্গে অন্তরঙ্গত সময় কাটান। এতে ক্ষুব্ধ হয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান সাবেক মঞ্চ অভিনেত্রী ভেরোনিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১০ ঘ.
bdnews24