২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়জাতি আলোচনায় ফেরার আভাস উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এ সপ্তাহে চীন সফরে গিয়ে স্থগিত ছয় জাতির পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার আভাস দিয়েছেন। বেইজিং এর গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

সিউল, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এ সপ্তাহে চীন সফরে গিয়ে স্থগিত ছয় জাতির পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার আভাস দিয়েছেন। বেইজিং এর গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্যে উত্তর কোরিয়া চীনের সঙ্গে কাজ করে যাবে বলে অঙ্গীকার করেছেন কিম। তবে তিনি আলোচনায় ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করেছেন কিনা সে ব্যাপাওে নির্দিষ্ট কওে সিনহুয়া কিছু জানায়নি। কিমের পাঁচ দিনের চীন সফর শুক্রবার শেষ হয়েছে। ছয় জাতি আলোচনায় মধ্যস্থতাকারী চীন চায় উত্তর কোরিয়া কোন শর্ত ছাড়াই আলোচনায় ফিরে আসুক। ২০০৯ সালের এপ্রিল এ চীনের এই প্রস্তাব পিয়ংইয়ং ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছিল। ডসনহুয়া জানিয়েছে, কিমের সঙ্গে চীনের প্রেসিডেন্ট হু জিন তাও এর বৈঠকে দুই নেতা এ বিষয়ে একমত হয়েছেন যে, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত ছয় জাতি আলোচনা এগিয়ে নিতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া এবং আন্তরিক হওয়া । পিয়ংইয়ং এর গণমাধ্যম পৃথকভাবে কিমের সফর শেষের ঘটনা নিশ্চিত করেছে। কিন্তু হু জিন তাও এর সাথে বৈঠকের বিষয়ে বা পরমাণু আলোচনার কোন বিষয় তারা উল্লেখ করেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া পরে আলাদা ঘোষণায় পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার বিষয়টি জানাবে। যেমনটি ২০০৬ সালে কিমের সর্বশেষ চীন সফরের সময় করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৪ ঘ.