২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে নির্বাচনী জরিপে রক্ষণশীলরা এগিয়ে

ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী রক্ষণশীল দলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সেইসঙ্গে অবসান ঘটতে পারে ক্ষমতাসীন লেবার পার্টির ১৩ বছরের শাসনামলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:23 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

লন্ডন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী রক্ষণশীল দলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সেইসঙ্গে অবসান ঘটতে পারে ক্ষমতাসীন লেবার পার্টির ১৩ বছরের শাসনামলের। নির্বাচনের পাঁচ দিন আগে রোববার সংবাদপত্রগুলোতে প্রকাশিত নতুন চারটি জনমত জরিপের ফলাফলে এ রকমই দেখা গেছে। আগামি বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী প্রচারাভিযানে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিদ্বন্দ্বী দলের নেতা কর্মীরা। সারা দেশেই তারা প্রচারণা চালাচ্ছেন। রোববারের নতুন চারটি জরিপেই এগিয়ে রয়েছে রক্ষণশীলরা। তবে এদের মধ্যে একটিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের ক্ষেত্রে সামান্য পিছিয়ে আছে তারা। জরিপে এগিয়ে থাকলেও ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা ঠেকানোর মতো অবস্থায় নেই রক্ষণশীলরা। সেক্ষেত্রে লিবারেল ডেমোক্রেটদের সমর্থন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তবে রক্ষণশীলরা ঝুলন্ত পার্লামেন্ট এড়াতে সতর্ক করে বলেছে, ভোটাররা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে তাদের জয়ী না করে, তবে তা ব্রিটেনের অর্থনীতির জন্য খারাপ হবে। রেকর্ড বাজেট ঘাটতি কাটিয়ে ওঠার জন্য যে পরিমাণ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, সেটা ঝুলন্ত পার্লামেন্টের মাধ্যমে নেওয়া সম্ভব হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৩৭ঘ.