২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় ৫ পুলিশ নিহত

পাকিস্তানে পেশাওয়ারের উপকণ্ঠে বুধবার পুলিশের একটি তল্লাশিকেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫ পুলিশ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 10:59 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

পেশাওয়ার, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে পেশাওয়ারের উপকণ্ঠে বুধবার পুলিশের একটি তল্লাশিকেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫ পুলিশ নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান রয়টার্সকে বলেন, বোমা হামলাকারী হামলা চালানোর সময় পুলিশরা দায়িত্বে নিয়োজিত ছিল। আদিবাসী এলাকা থেকে গাড়ি চালিয়ে এসে হামলাকারী তল্লাশিকেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়। এদের সবাই পুলিশ। পেশোয়ারের পুলিশ প্রধান লিয়াকত আলী জানিয়েছেন, হামলাকারী শহওে প্রবেশের সময় তাকে থামানো হলে সে বোমা বিস্ফোরণ ঘটায়। আফগান সীমান্তবর্তী এ অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে সরকারের অভিযানের মুখেও এ ধরনের হামলা ঘটছে। পশতুন আদিবাসী অধ্যুষিত পেশোয়ার অঞ্চলটি খাইবার ও মোহমন্দ অঞ্চলের কাছে অবস্থিত। আধা স্বায়ত্তশাসিত আফগান সীমান্তবর্তী এ অঞ্চলটি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬০১ ঘ.