পেশাওয়ার, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে পেশাওয়ারের উপকণ্ঠে বুধবার পুলিশের একটি তল্লাশিকেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫ পুলিশ নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান রয়টার্সকে বলেন, বোমা হামলাকারী হামলা চালানোর সময় পুলিশরা দায়িত্বে নিয়োজিত ছিল। আদিবাসী এলাকা থেকে গাড়ি চালিয়ে এসে হামলাকারী তল্লাশিকেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়। এদের সবাই পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬০১ ঘ.
bdnews24