২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষন্ন মানুষের পছন্দ চকোলেট

বিষন্নতায় ভোগা মানুষ অন্যদের চেয়ে চকোলেট বেশি পছন্দ করে। এমন কথাই জানিয়েছেন মার্কিন গবেষকেরা। সোমবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

শিকাগো, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিষন্নতায় ভোগা মানুষ অন্যদের চেয়ে চকোলেট বেশি পছন্দ করে। এমন কথাই জানিয়েছেন মার্কিন গবেষকেরা। সোমবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিষন্নতায় ভোগা মানুষ প্রতি মাসে গড়ে ৮ দশমিক ৪ টি চকোলেট খায়। পক্ষান্তরে অন্যদের সংখ্যা ৫ দশমিক ৪। যারা অতিমাত্রায় বিষন্নতায় ভূগছে তারা প্রতি মাসে গড়ে ১১ দশমিক ৮টি চকোলেট খেয়ে থাকে। 'আর্কাইভ অফ ইন্টারনাল মেডিসিন' এ প্রকাশিত এ প্রতিবেদনে গবেষকরা বলেন, "বিষন্ন মনের সঙ্গে সুষ্পষ্টভাবেই বেশি চকোলেট খাওয়ার একটা সম্পর্ক রয়েছে।" অনেক মানুষই ভাবেন চকোলেট মন ভাল করে দেয়। তবে এ দুয়ের মধ্যে সম্পর্কের বিষয়টি কেবল অল্প কয়েকটি গবেষণায় নিশ্চিত হওয়া গেছে। মার্কিন গবেষকরা ৯৩১ জন নারী ও পুরুষের মধ্যে গবেষণা চালিয়েছেন। তারা কি পরিমাণ চকোলেট খায় এবং তাদের সব ধরনের খাবার সম্পর্কে একটি প্রশ্নপত্রের উত্তর দিতে হয়েছে। তবে হতাশ মানুষ কেন বেশি চকোলেট খায় সে ব্যাপারে গবেষণা প্রতিবেদনে কিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫০৭ ঘ.