নয়া দিল্লি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে মন্ত্রীসহ শীর্ষ রাজনীতিবিদদের ফোনে আড়িপাতার কৈফিয়ত চেয়ে সোমবার পার্লামেন্ট অধিবেশন ব্যাহত করেছে বিরোধী দলগুলো। আউটলুক ম্যাগাজিনে রাজনীতিবিদ ও মন্ত্রীদের ফোনে আড়িপাতা নিয়ে খবর প্রচারের পর এ ঘটনা ঘটেছে।
ভারতীয় পার্লামেন্টের উচ্চ ও নিুকক্ষে একইসঙ্গে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো হৈচৈ এ অধিবেশন পণ্ড হয়।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা এল কে আদভানি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টির সদুত্তর চেয়েছেন। আদভানি পার্লামেন্টে বলেছেন, "এটি ব্যক্তিস্বাধীনতার লঙ্ঘন। প্রধান মন্ত্রীর কাছে আমরা এর স্পষ্ট ব্যাখ্যা চাই।"
আড়িপাতার ঘটনাটি যৌথ পার্লামেন্টারি কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানাচ্ছে বিরোধীদল।
আউটলুক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বিরোধীদলের নেতাদের ফোনেই আড়াপাতা হয়নি। এ তালিকায় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শরদ পাওয়ার, বিহারের মূখ্য মন্ত্রী নীতিশ কুমার, সরকারি দল কংগ্রেসের নেতা দ্বিগবিজয় সিং ও ভারতীয় কমিউনিস্ট পাটির্র (সিপিএম) সাধারণ সম্পাদক প্রকাশ কারাত রয়েছেন।
তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ফোনে আড়িপাতার এ অভিযোগ অস্বীকার করেছেন।
ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফোনে আড়িপাতার কাজটি করেছে বলে আউটলুক জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24