টোকিও, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোয়ামা ২০০৬ সালের পরিকল্পনা অনুযায়ী ওকিনাওয়ার ফুতেমা মার্কিন বিমান ঘাঁটি অন্যত্র সরানোর প্রস্তাবে আবারও বিরোধিতা করেছেন।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার এ খবর প্রচার করেছে।
জাপানি পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা শুক্রবার যুক্তরাষ্টের রাষ্ট্রদূত জন রুজকে বলেন, ২০০৬ সালের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী ফুতেমা বিমান ঘাঁটি শহরের কেন্দ্রস্থল থেকে সরিয়ে ওকিনাওয়ার কম বসতিপূর্ণ এলাকায় নেওয়ার প্রস্তাব করেছে বলে ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে সংবাদ প্রকাশিত হয়। এরপরই হাতোয়ামা তা প্রত্যাখান করে তার অবস্থান পরিষ্কার করেন।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে স
bdnews24