বাগদাদ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকটি বোমা হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪।
শুক্রবার রাজধানী বাগদাদসহ আশপাশের বিভিন্ন এলাকায় ১৩ টি বোমা হামলার ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন।
এরমধ্যে রাজধানীর শিয়া অধ্যুষিত এলাকায় সাতটি বোমা হামলা হয়। ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে আল-কায়েদার দুই শীর্ষ নেতা নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই বোমা হামলা চালানো হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের সময় বাগদাদের বিভিন্ন এলাকায় এসব বোমা হামলা হয়। বেশিরভাগ হামলা হয়েছে শিয়া মসজিদের কাছে এবং একটি বাজারে।
মার্কিনবিরোধী ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের প্রধান কার্যালয়ের সামনে জনসমাগমকে ল্য করে তিনটি বোমা হামলা চালানো হয়। এতে ৩৯ জন নিহত ও অন্তত ৫৬ জন আহত হন।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ওপর বিুদ্ধ হয়ে ওঠে জনতা। এ সময় অনেক তরুণকে ইরাকি সেনাবাহিনীর গাড়ি ল করে পাথর ছুঁড়তেও দেখা যায়।
এই বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়া একজন রয়টার্সকে বলেন, "কেন তারা সবসময় আমাদের ল করে হামলা চালায়? আমরা শান্তিপ্রিয় মানুষ। নামাজ পড়তে আসি আবার ফিরে যাই।"
সা
bdnews24