ব্যাংকক, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা শুক্রবার তার কমান্ডারদের এক বৈঠকে বলেছেন, ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালানো হবে না।
কারণ, তা ভালোর পরিবর্তে বরং আরো খারাপ ফল বয়ে আনবে।
অনুপং এর উদ্ধৃতি দিয়ে তার মুখপাত্র বলেন, "দমনাভিযান শুরু করলে তা ভালোর চেয়ে আরও ক্ষতি ডেকে আনবে। সেকারণেই সেনাবাহিনীকে আপামর জনসাধারণের মধ্যে ইস্যুটি নিয়ে সচেতনতা তৈরি করা এবং বোঝাপড়া বাড়ানোর চেষ্টা নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮১৮ ঘ.
bdnews24