২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যাল্ডের অগ্ন্যুৎপাত: ছাই বেশি, গ্রিনহাউজ গ্যাস কম

আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রচুর ছাই উদগীরণ হয়েছে। কিন্তু গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়েছে অনেক কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

লন্ডন, অসলো ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রচুর ছাই উদগীরণ হয়েছে। কিন্তু গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়েছে অনেক কম। ইজাফজাল্লাকুল আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাতে যতটুকু কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে তার চেয়ে ইউরোপের বিমান চলাচলেই তা নির্গত হত বেশি। কিন্তু ছাইমেঘের কারণে টানা কয়েকদিন বিমান চলাচল বন্ধ থাকায় স্বভাবতই কার্বন নির্গমন হয়েছে অনেকটা কম। দুরহাম বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, অগ্নুৎপাতের প্রথম কয়েকদিনে দৈনিক ১ লাখ ৫০ হাজার টন কার্বন নির্গমন হয়েছে। অথচ ইউরোপে বিমান চলাচলের কারণে দৈনিক কার্বন নির্গমন হয় ৫ লাখ ১০ হাজার টন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সামগ্রিকভাবে দূষণের মাত্রা পরিমাপ করা দুরূহ। কারণ, আটকে পড়া যাত্রীদের পরিবহনের জন্য রাস্তায় বহু গাড়ি ও বাস চলাচল করছে। তাছাড়া, অগ্নুৎপাতের ফলে বিষাক্ত মিশ্র গ্যাস নির্গত হচ্ছে। ইউরোপীয় পরিবেশ সংস্থার মতে, ২০০৭ সালে ইউরোপের ৩২ টি দেশে বিমান চলাচলের কারণে প্রতিদিন ৫ লাখ ১০ হাজান টন কার্বন নির্গত হয়েছে। আর এবার ছাইমেঘ সঙ্কটের কারণে প্রায় দুইতৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মানে ৩ লাখ ৪০ হাজার টন কম কার্বন নির্গত হয়েছে। তবে এ হিসাবে ইউরোপের বাইরের বিমানচলাচলকে অন্তর্ভূক্ত করা হয়নি। ব্যবসা-বাণিজ্যের জন্য বুধবার ইউরোপে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয় । এর আগ পর্যন্ত ছাইমেঘের কারণে বিমান চলাচলের ছয়দিনের সময়সূচি বাতিল হয়ে যায়। যাত্রীরা ছিল অপেক্ষমান এবং এয়ারলাইনগুলোর প্রতিদিন ক্ষতি হয়েছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৮ ঘ.