২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক অধিকার আন্দোলনের নেত্রী ডোরোথির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন ও জাতীয় নিগ্রো নারী পরিষদের সভানেত্রী ডোরোথি হেইট মঙ্গলবার ওয়াশিংটনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন ও জাতীয় নিগ্রো নারী পরিষদের সভানেত্রী ডোরোথি হেইট মঙ্গলবার ওয়াশিংটনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। হেইট একজন সমাজকর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়ে নাগরিক অধিকার ও নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার জন্য ১৯৩০ সাল থেকে কাজ শুরু করেন। তিনি যুক্তরাষ্ট্রে বিনা বিচারে মৃত্যুদণ্ড প্রতিরোধ ও অপরাধীদের বিচার ব্যবস্থা সংশোধনসহ অন্যান্য আরো অনেক নাগরিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৪ সালে হেইটকে সর্বোচ্চ বেসামরিক সম্মানসূচক পদক 'প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডম' প্রদান করেন। ২০০৪ সালে তিনি কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৬ঘ.