জাকার্তা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়া ১০০ এর বেশি শ্রী লঙ্কান আশ্রয়প্রার্থীদের আটক করে সিঙ্গাপুরের কাছাকাছি একাট দ্বীপে বন্দি করেছে। কর্মকর্তারা এ তথ্য জানান।
অক্টোবরে অস্ট্রেলিয়াগামী ২৬০ জন অভিবাসী নিয়ে যাওয়ার সময় ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি জাহাজ আটক করে। এরপর থেকে জাকার্তার পশ্চিম দিকে মেরাক বন্দরে তারা অবস্থান করছে।
শ্রী লঙ্কা, আফগানিস্তান ও অন্যান্য দেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে অষ্ট্রেলিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়া অভিবাসীদের যাত্রাবিরতির স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর এ বিষয়টি জাকার্তা ও ক্যানবেরার মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দেখা দিয়েছে।
এ মাসের শুরুর দিকে শ্রী লঙ্কা ও আফগানিস্তানের শরণার্থীদের অভিবাসনের আবেদন স্থগিত করে রেখেছে অস্ট্রেলিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, আমরা আটককৃতদের রিয়াও দ্বীপ প্রদেশের একটি স্থানে নিয়ে যাব।
জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২২৩০ঘ.
bdnews24