২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজডুবিতে জড়িত অভিযোগ উত্তর কোরিয়ার অস্বীকার

উত্তর কোরিয়া তার সমুদ্রসীমার কাছে দক্ষিণ কোরিয় নৌ বাহিনীর জাহাজ ডুবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

সিউল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া তার সমুদ্রসীমার কাছে দক্ষিণ কোরিয় নৌ বাহিনীর জাহাজ ডুবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয় জাহাজটি গত মাসের শেষ দিকে ডুবে যায়। এতে ৪৬ জন নাবিক প্রাণ হারায়। উত্তর কোরিয় টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে গেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দু বৈরী প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়। উত্তর কোরিয় সংবাদ সংস্থা কেসিএনএ শনিবার অভিযোগ করে বলেছে, সিউলের রক্ষণশীল সরকার শত্র"তামূলকভাবে পিয়ংইয়ংয়ের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। যাতে তারা আগামী জুনের নির্বাচনী বৈতরণী পার হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে কেসিএনএ বলেছে, "যে কোনও মূল্যে ওই দুর্ঘটনার সঙ্গে উত্তর কোরিয়াকে জড়াতে উঠেপড়ে লেগেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজ পুতুল সেনা, দক্ষিণপন্থি রক্ষণশীল রাজনীতিক ও দুস্কৃতকারীরা।" দক্ষিণ কোরিয়া অবশ্য বলছে, বাইরে থেকে আঘাতজনিত বিস্ফোরণেই জাহাজটি ডুবে গেছে। ইতিমধ্যে তারা তলিয়ে যাওয়া জাহাজটির ভাঙ্গা কিছু অংশ উদ্ধার করে ডাঙ্গায় তুলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আসা তদন্তকারীরা ১২ শ টন ধারণ ক্ষমতাসম্পন্ন এ জাহাজটির ডুবে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার প্রতি সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে জাহাজটি তলিয়ে যেতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমও জাহাজডুবির অন্য কোনও কারণ না পেয়ে উত্তর কোরিয়ার উপরই দোষ চাপায়। তবে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বেশ সতর্কভাবেই করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৪৪ঘ.