২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনিদের থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা

যুক্তরাষ্ট্র তার নাগরিকদের থাইল্যান্ড ভ্রমনে সতর্ক থাকার এবং জনপ্রিয় কয়েকটি পর্যটন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 06:48 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র তার নাগরিকদের থাইল্যান্ড ভ্রমনে সতর্ক থাকার এবং জনপ্রিয় কয়েকটি পর্যটন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের কারণে গত শনিবার সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২১ জন নিহত ও ৮০০ জন আহত হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ওই সতর্কতা জারি করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের নববর্ষ 'সংক্রান' উপলক্ষে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও ব্যাংককে রাজনৈতিক বিক্ষোভ-সমাবেশ অব্যাহত থাকতে পারে। ফলে মার্কিন নাগরিকদের এ ধরনের সমাবেশ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, সমাবেশ শান্তিপূর্ণ মনে হলেও কোন ধরনের আগাম সতর্কতা ছাড়াই যে কোন মুহুর্তে তা সহিংসতার দিকে মোড় নিতে পারে। থাইল্যান্ডের অর্থনীতিতে ৬ শতাংশ আসে পর্যটন শিল্প থেকে। কিন্তু ব্যংককের জনপ্রিয় খাও সান রোডে ভয়াবহ সংঘর্ষের কারণে পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, থাইল্যান্ডে ভ্রমন 'সচরাচর নিরাপদ'। তবে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। মার্কিন নাগরিক স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, তাদের সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২৪৩ঘ.