ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটকীয় এক সমঝোতায় পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক বুধবার আয়েশা সিদ্দিকিকে তালাক দিয়েছেন। স্থানীয় মুসলিম কমিউনিটি নেতাদের উদ্যোগে দুই পরিবারের মধ্যে এই সমঝোতা হয়।
ভারতের একটি সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
৭ বছর আগে তিনি আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেছিলেন।
ফলে আগামী ১৫ এপ্রিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিয়ে অনুষ্ঠানে আর কোনো বাধাই রইলোনা।
আয়েশার বাসভবনে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে সানিয়া মির্জার চাচা শাফি এ সমঝোতার কথা ঘোষণা করেন।
তিনি বলেন, ইসলামি শরিয়া আইন অনুযায়ী শোয়েব প্রতিমাসে ভরণপোষণ বাবদ ৫ হাজার রুপি করে তিন মাসে আয়েশা সিদ্দিকিকে মোট ১৫ হাজর রুপি দেবেন। আর শোয়েবের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে ইতোমধ্যে পুলিশের কাছে আবেদনও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়েশার মা ফারিশা, অন্ধ্র প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আবিদ রসুল খান এবং উভয় পরিবারের শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০১৬ঘ.
bdnews24