হ্যানয়, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঠোর নির্বাচনী আইন নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রশ্নের মুখে পড়েছে মিায়ানমার।
বুধবার হ্যানয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারকে প্রশ্নবিদ্ধ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন থাইল্যান্ডের এক শীর্ষ কূটনীতিক।
বৈঠকে যোগ দিতে হ্যানয়ে পৌঁছে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোময়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যায়ই তারা মিয়ানমার নিয়ে আলোচনায় বসতে চান।
তিনি বলেন, 'আলোচনায় মিয়ানমারের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও আসিয়ানে এ নির্বাচনের কি প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন তোলা হবে। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই। আমরা চাই মিয়ানমারে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। তা হবে কিনা এবং কিভাবে হবে সেটিই হল সবচেয়ে বড় প্রশ্ন।'
আসিয়ানের অন্য দুই সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও মিয়ানমারের নির্বাচনী আইনের কঠোর সমালোচক।
মিয়ানমার জান্তার নির্বাচনী আইনের কারণে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিসহ অন্যান্য রাজবন্দিরা নির্বাচনে দাঁড়াতে পারছেন না। তাছাড়া, জান্তা সরকার এখন পর্যন্ত নির্বাচনী দিন ঘোষণা করেনি।
কিন্তু আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ভিয়েতনাম। স
bdnews24