পাটান, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের জীবন্ত দেবীকেও কখনও কখনও রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়।
রাজধানী কাঠমান্ডুর দক্ষিণাঞ্চলের প্রাচীন শহর পাটানের কুমারী দেবী পঞ্চদশী চারিনা বজ্রাচার্য আজ সেই ক্ষণে উপস্থিত।
গত নয় বছরের মন্দির জীবনে অসংখ্য ভক্তের ভক্তি শ্রদ্ধা আর ১৮টি সুসজ্জিত রথযাত্রার সারথি বজ্রাচার্যের সময় ঘনিয়ে এসেছে মন্দির ছাড়ার। কুমারী থাকার দীর্ঘ তপস্যা শেষে দেবীকে ফিরে যেতে হবে স্বাভাবিক জীবনে।
স্বাভাবিক জীবনে কী করবেন চারিনা বজ্রাচার্য? তার ইচ্ছে, ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়ে তোলা। যদি তিনি বাণিজ্য কিংবা হিসাব বিজ্ঞান পড়ায় ভালো ফল করতে পারেন।
গত সপ্তাহে প্রথম কোনও কুমারী দেবী হিসাবে স্কুল সমাপণী পরীক্ষা শেষ করেন চারিনা। মন্দিরে থাকা কুমারী দেবীদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে
bdnews24