২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের দুধে বাঁচবে অর্থ

যদি নতুন মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান তবে স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে বছরে ১ হাজার ৩ শ কোটি ডলার খরচ বেঁচে যাবে যুক্তরাষ্ট্রের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

নিউইয়র্ক (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যদি নতুন মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান তবে স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে বছরে ১ হাজার ৩ শ কোটি ডলার খরচ বেঁচে যাবে যুক্তরাষ্ট্রের। এক গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষণা তথ্য সোমবার প্রকাশিত হয়। গবেষকরা অনুসন্ধানে দেখেছেন যে, মাতৃদুগ্ধ পানে শিশুদের ১০ টি রোগ প্রতিরোধ হতে পারে এবং এর প্রমাণও রয়েছে। রোগগুলোর মধ্যে রয়েছে - চর্মরোগ, মধ্য কর্ণে সংক্রমণ, শ্বাসনালীর নিু অংশে সংক্রমণ যেমন নিউমোনিয়া, হাঁপানি, টাইপ ১ ডায়াবেটিস, শিশুর হঠাৎ মৃত্যুর লক্ষণ (এসআইডি)। গবেষকরা বলেছেন, বুকের দুধ খাওয়ালে শিশুরা এসব রোগ থেকে রক্ষা পেতে পারে। আর এসব রোগের চিকিৎসায় যে পরিমান অর্থ ব্যয় হয় সেই অর্থ বেঁচে যেতে পারে। শতকরা ৯০ জন নতুন মা যদি ছয় মাস শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ান তাহলে যে পরিমান অর্থ বেঁচে যাবে তাও গবেষকরা হিসেবে করে বের করেছেন। শিশুর চিকিৎসার জন্য সরাসরি যে ব্যয় হয় সেটি এবং অসুস্থ শিশুর স্বাস্থ্য পরিচর্যায় পরোক্ষভাবে যে ব্যয় হয় তা এই হিসেবে ধরা হয়েছে। পরোক্ষ ব্যয় বলতে শিশু অসুস্থ হলে মা-বাবাকে কর্মস্থলে ছুটি নেওয়া, বাড়তি উদ্বেগ পোহানো ইত্যাদি বোঝানো হয়েছে। এই হিসেব অনুয়ায়ী যুক্তরাষ্ট্র বছরে এক হাজার তিনশ কোটি ডলার সাশ্রয় করতে পারে। এ ছাড়াও প্রধানত শ্বাসনালীর সংক্রমন, এসআইডিএস ও অন্ত্রের সমস্যা জনিত কারনে বছরে ৯১১ টি শিশুর মৃত্যু রোধ করা যেতে পারে। সরকারের এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ মার্কিন মা শুরুতে তাদের নবজাতককে বুকের দুধ দেন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ মা মাত্র তিন মাস এবং ১২ শতাংশ মা ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান। অবশ্য এই গবেষণায় এও বলা হয়েছে, যে সব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান না তাদেরকে স্বাস্থ্যসেবা ও অন্যান্য ব্যয়ের জন্য দায়ী করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৯০৫ঘ.