২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৫

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মন্টকোলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। নিখোঁজ রয়েছেন ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 05:43 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

ফিলাডেলফিয়া, এপ্রিল ০৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মন্টকোলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। নিখোঁজ রয়েছেন ৪ জন। ম্যাসে এনার্জির মালিকানাধীন 'আপার বিগ ব্রাঞ্চ মাইন' নামের এই খনিটি ওয়েস্ট ভার্জিনিয়ার রাজধানী চার্লসটনের ৪৮ কিলোমিটার দক্ষিণে মন্টকোল বা হোয়াইটসভিলে অবস্থিত। খনি কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর কয়েক ঘন্টা ধরে উদ্ধারকাজ চলছে। ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের খনি নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসন বিভাগের কেভিন স্ট্রিকল্যান্ড বলেছেন, এ দুর্ঘটনায় চার জন নিঁখোজ রয়েছে। তিনি আরো বলেন, "উদ্ধার কাজ চলছে। তবে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম। খনির ভিতরে চার দিন বেঁচে থাকার মত যথেষ্ট খাদ্য, পানি ও বাতাসের ব্যবস্থা সমৃদ্ধ দুটি জরুরি কক্ষ রয়েছে।" ওয়েস্ট ভার্জিনিয়ার বাণিজ্য বিভাগের মুখপাত্র লেসলি ফিটজওয়াটার বলেছেন, "এই অঙ্গরাজ্য ও ফেডারেল খনি নিরাপত্তা সংস্থার কর্মীরাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। সরকারের সকল স্তর থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় সাড়া পাওয়া গেছে।" খনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডন ব্লানকেনশিপ তাৎক্ষণিকভাবে বলেছেন, "নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সম্ভাব্য সকল ব্যবস্থাই নেওয়া হচ্ছে"। ওয়েস্ট ভার্জেনিয়ার গভার্ণর জো মেনচিন তার ওয়েব সাইটে বলেছেন, "যেসব পরিবার এখনো তাদের প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে সব ধরনের প্রচেষ্টাই চালানো হচ্ছে।" ম্যাসে এনার্জির সদর দপ্তর ভার্জিনিয়ার রিচমন্ডে। এটি আপ্পালাসিয়ার মধ্যাঞ্চলে সবচেয়ে বড় কয়লার কোম্পানি। ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি ও ভার্জিনিয়ায় এর কার্যক্রম পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/বিসিএস/১৫০৫ঘ.