২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-রাশিয়া পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সই বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সই করবেন আগামী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 02:24 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

মস্কো/ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সই করবেন আগামী বৃহস্পতিবার। চেক প্রজাতন্ত্রের প্রাগে দু নেতা চুক্তিটি সই করবেন। তাদের এ উদ্যোগ হবে বিশ্বের নিরাপত্তার জন্য ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সহযোগিতার প্রতীক। দুই প্রেসিডেন্টই বলেছেন, চুক্তির আওতায় নতুন করে পরমাণু অস্ত্র হ্রাসের উদ্যোগ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পথে এক আগ্রগামী পদক্ষেপ বলে বিবেচিত হবে এবং অন্য দেশগুলোর জন্যও এ বার্তা বহন করবে যে, এ ধরনের অস্ত্রের কোনও প্রয়োজন নেই।