২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এনএসি প্রধান হচ্ছেন সোনিয়া

ভারতের জাতীয় উপদেষ্টা পরিষদের (এনএসি) প্রধান হচ্ছেন সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 11:54 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

নয়াদিল্লি, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের জাতীয় উপদেষ্টা পরিষদের (এনএসি) প্রধান হচ্ছেন সোনিয়া গান্ধী। গুরুত্বপূর্ণ রাজ্যসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির দরিদ্র-বান্ধব কর্মসূচি জোরদার করতেই সোনিয়া গান্ধীকে এ পদে বসানো হচ্ছে। এনএসি'তে সোনিয়ার এ নিয়োগ দেশের দরিদ্রদের জন্য ব্যয়ে নতুন করে গতিসঞ্চরের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। যেমন: দরিদ্র পরিবারগুলোর জন্য সস্তায় খাদ্যশস্যের নিশ্চয়তা দেওয়া এবং গ্রামীণ চাকরি স্কিমের মতো আরও প্রকল্প চালু করা। যেগুলোতে এরই মধ্যে জিডিপির এক শতাংশ ব্যয় হয়েছে। ২০০৪ সালে একদল শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী এ পরিষদ গঠন করে। গ্রামীণ দরিদ্র জনগণের চাকরি স্কিমের মতো বেশ কিছু দরিদ্র-বান্ধব প্রকল্প চালু করে এ পরিষদ। এসব প্রকল্পের কারণেই কংগ্রেস ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় আসতে পেরেছে। খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, কর ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি ছাড়াও মাওবাদী বিদ্রোহের কারণে কংগ্রেস জোট সরকার তোপের মুখে আছে। ক্ষমতাসীন কংগ্রেসের মূল ভোট ব্যাংক বলে পরিচিত ভারতের গ্রামীণ দরিদ্র জনগণ। তাই রাজ্য নির্বাচনের আগে দরিদ্র-বান্ধব প্রকল্প পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের মতো বড় রাজ্যগুলোর নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এনএসির সভাপতির পদমর্যাদা একজন পূর্ণ মন্ত্রীর সমান। সোনিয়া গান্ধী এ পদে আসীন হলে তিনি সরকারি কাগজপত্র নিয়ে এবং সরকারি কর্মকর্তাদের ডেকে তাদের সঙ্গে কাজ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৩ ঘ.