২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ফার্কের হাতে বন্দি সেনা মুক্ত

কলম্বিয়ার গেরিলা গ্র"প রেভ্যুলশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) তাদের হাতে বন্দি এক সৈনিককে মুক্তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 08:54 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ভিল্লাভিসেনসিও, কলম্বিয়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার গেরিলা গ্র"প রেভ্যুলশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) তাদের হাতে বন্দি এক সৈনিককে মুক্তি দিয়েছে। হোসু ড্যানিয়েল কালভো নামের এ সৈনিককে রোববার দেশের দক্ষিণাঞ্চলীয় জঙ্গলে রেড ক্রস মিশনের কাছে হস্তান্তর করা হয়। প্রায় এক বছর আগে ফার্ক গেরিলাদের সঙ্গে লড়াইয়ের সময় কালভো আহত হয় এবং ধরা পড়ে। গেরিলারা তাকে বন্দি করে নিয়ে যায়। গেরিলারা তাদের হাতে বন্দি সৈনিকদের দুই পর্যায়ে মুক্তি দেওয়ার পরিকল্পণা করে। এর মধ্যে প্রথম পর্যায়ে মুক্তি দেওয়া হয় কালভোকে। ফার্ক গেরিলারা দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার বামপন্থী সিনেটর পিয়েদাদ কোরদোবা ও রেডক্রস কমর্কর্তাদের কাছে ২৩ জন পুলিশ সদস্য ও সৈনিককে হস্তান্তরের পরিকল্পনা করেছে। এদের মধ্যে পাবলো এমিলিও মোনকায়ো নামের একজন রয়েছেন যাকে ১২ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে গেরিলারা। মুক্তি পাওয়ার পর কালভো হেলিকপ্টারে করে ভিল্লাভিসেনসিও শহরে পৌঁছান। গত ডিসেম্বর মাসে ফার্ক গেরিলারা কাকোয়েটা রাজ্যের গভর্ণর লুইস কুয়েলারকে অপহরণ করে হত্যা করে। এছাড়া এ মাসে স্থানীয় পাঁচজন তেল ব্যবসায়ীকে অপহরণ করলেও পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪৩৫ঘ.