২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় গণহত্যার ঘটনা জাতিসংঘের উদঘাটন

কঙ্গোয় নৃসংশ গণহত্যার ঘটনা উদঘাটন করেছে জাতিসংঘ। ২০০৯ সালের ডিসেম্বরে উগান্ডার লর্ডস রেজিসট্যান্স আর্মি (এলআরএ) বিদ্রোহীরা এই গনহত্যা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

কিনশাসা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় নৃসংশ গণহত্যার ঘটনা উদঘাটন করেছে জাতিসংঘ। ২০০৯ সালের ডিসেম্বরে উগান্ডার লর্ডস রেজিসট্যান্স আর্মি (এলআরএ) বিদ্রোহীরা এই গনহত্যা চালায়। তারা কমপক্ষে ২৯০ জন লোককে হত্যা করেছে। তবে এই সংখ্যা তিনশ ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘের কর্মকর্তারা শনিবার রয়টার্সকে এ কথা জানান। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলীয় প্রত্যন্ত গ্রামগুলোতে এ গণহত্যা চালানো হয়। এর এক বছর আগেও বিদ্রোহীরা এ রকম আরো একটি হত্যাযজ্ঞ চালায়। হুউত-উলি জেলায় চালানো ওই গণহত্যার প্রধান তদন্তকারী কর্মকর্তা জাতিসংঘের লিলিয়ান ইগুয়েনলেটি বলেন, "একই দড়িতে মানুষগুলোকে বাঁধা হয়। তারপর মাথার পেছনে বা ঘাঁড়ে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে মারা হয়। এটি সত্যিই বর্বরোচিত হত্যাকাণ্ড।" এক গ্রামবাসী ৪০ মাইল রাস্তা সাইকেল চালিয়ে গিয়ে একটি টেলিফোন বুথ পেয়ে এ গণহত্যার বিষয়টি জাতিসংঘকে জানায়। এ সংবাদ কঙ্গোয় নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষীর বাহিনীর ভূমিকা এবং ভবিষ্যত নিয়ে বিতর্কের ঝড় তুলবে তাতে সন্দেহ নেই। যদিও শান্তিরক্ষী বাহিনীর অভিযোগ, প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে তারা বেসামরিক লোকজনকে রক্ষা করতে পারছে না। ঘটনাস্থলের ৩০ মাইল পূর্ব দিকে নিয়ানগারায় জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটি থাকলেও সেখানে একশ জনেরও কম সেনা রয়েছে। তাদের কোনও হেলিকপ্টারও নেই। যেসব গ্রামে গণহত্যা চালানো হয় তার মধ্যে তাপিলি একটি। এ গ্রামের ৩১ জনের সঙ্গে কথা বলেন লিলিয়ান। তিনি বলেন, "আমরা কমপক্ষে ২৯০ জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। ১৫০ জনকে অপহরণ করা হয়েছে।" কঙ্গোয় জাতিসংঘের মানবাধিকার অফিসের যুগ্ম পরিচালক টড হাওল্যান্ড বলেন, মৃতের সংখ্যা তিনশ'র বেশিই হবে। ২০০৫ সালে কঙ্গোয় প্রবেশের আগে এলআরএ বিদ্রোহীরা দু দশক ধরে উত্তর উগান্ডাতে যুদ্ধ করে আসছিলো। এরপর উগান্ডার বহুজাতিক বাহিনী ২০০৮ সালের শেষ দিকে এলআরএ বিদ্রোহীদের জঙ্গল পরিবেষ্টিত ঘাঁটিতে হামলা চালালে তারা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ এলআরএ বিদ্রোহীই সুদান ও মধ্য আফ্রিকায় পালিয়ে যায়। কিন্তু অনেক বিশেষজ্ঞের ধারণা, বিদ্রোহীদের একটি গ্র"প কঙ্গোয় রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/ ১৮৩০ঘ.