২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি জঙ্গিদের কঠোর হুশিয়ারি দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জঙ্গিদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 11:47 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

জেরুজালেম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জঙ্গিদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রোববার বলেছেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলিদের লক্ষ্য করে কোনো হামলা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শুরু হওয়ার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, 'ইসরায়েলের জবাব দেওয়ার নীতি সুস্পষ্ট ও অত্যন্ত কঠোর। আমাদের সেনাবাহিনী ও নাগরিকদের কোনো ক্ষতি হলে এ নীতি অনুযায়ী কঠোর জবাব দেওয়া হবে। আমাদের এ নীতি সবার জানা এবং তা চলতে থাকবে।' তিনি বলেন, "হামাস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর মনে রাখা উচিত যে তারা যে কাজ করবে তার দায় তাদেরকে নিতে হবে।" গাজা সীমান্তে গত শুক্রবার রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা ও দুই ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দায়িত্ব নিয়োজিত একটি সেনাদলের ওপর ফিলিস্তিনি বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালালে একজন কর্মকর্তা ও একজন সেনা নিহত হয়। এই সংঘর্ষের ঘটনায় ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় প্রবেশ করে এবং শনিবার সেখান থেকে সরে আসে। এ মাস জুড়ে গাজা সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করেছে। একটি স্বল্প পরিচিত ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী স