২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সঙ্কটের মুখে যুদ্ধপীড়িত আফগানরা

পানি সঙ্কটের মুখে পড়েছে দীর্ঘদিনের যুদ্ধপীড়িত, অবহেলিত আফগানরা। আগামী দিনগুলোতে তাদের জন্য পানি সরবরাহ নিশ্চিত করাটাই সবচেয়ে বড় হুমকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 07:50 PM

কাবুল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পানি সঙ্কটের মুখে পড়েছে দীর্ঘদিনের যুদ্ধপীড়িত, অবহেলিত আফগানরা। আগামী দিনগুলোতে তাদের জন্য পানি সরবরাহ নিশ্চিত করাটাই সবচেয়ে বড় হুমকি। পাশাপাশি ক্রববর্ধমান জনসংখ্যার জন্য খাবার ও বিদ্যুতের চাহিদা মেটাতে বাঁধ ও সেচের ব্যবস্থা করতেও প্রয়োজন বিলিয়ন বিলিয়ন ডলার। আফগান ও বিদেশি কর্মকর্তারা একথা বলেছেন। আফগানিস্তানের পানি ও বিদ্যুৎ উপমন্ত্রী সুজাউদ্দিন জিয়ায়ি বলেন, আফগানিস্তানের বেশিরভাগ সুপেয় পানি প্রতিবেশী দেশগুলোতে প্রবাহিত হয়ে যায়। দেশটি টিকে থাকতে চাইলে এ অবস্থার পরিবর্তন জরুরি। তিনি বলেন, " আগামী ৩০ বছরের মধ্যে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হবে। আর এ বাড়তি জনসংখ্যার জন্য আমাদের পানি, খাদ্য ও বিদ্যুৎ লাগবে। একই বিষয় আমাদের প্রতিবেশীদের জন্যও সত্য।" অধিকাংশ ফসলের চাষে ব্যবহৃত পাহাড় থেকে আসা নদীর পানি প্রবাহ নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে পাথর ও ভূমিবেষ্টিত আফগানিস্তানের ঐতিহাসিক বিরোধ রয়েছে। প্রতিবছর দেশটি বৃষ্টি ও তুষারপাত থেকে পাওয়া পানির দুই-তৃতীয়াংশ হারাচ্ছে। পার্বত্য বিধৌত নদীর পানিতে আফগানিস্তানে ফসল সেচের কাজ সম্পন্ন হলেও বাকিটুকু প্রবাহিত হয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে যায়। এছাড়া প্রতি বছর বৃষ্টি এবং বরফ গলার মাধ্যমে যে পরিমাণ পানি আসে, তার মাত্র ৩০ থেকে ৩৫ ভাগ আফগানিস্তান ব্যবহার করে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের কারণে গত কয়েক শ' বছর ধরে দেশটির প্রধান নদীগুলোর অববাহিকা উত্তর থেকে মধ্য এশিয়ায় এবং পূর্ব থেকে পাকিস্তানে অথবা পশ্চিম থেকে ইরানে প্রবাহিত হচ্ছে। সা