২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বন্দিকে মুক্তির আদেশ

কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবিরের এক বন্দিকে সোমবার মুক্তির আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 09:46 AM

Updated : 24 Aug 2022, 07:48 PM

ওয়াশিংটন, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবিরের এক বন্দিকে সোমবার মুক্তির আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক বিচারক। তার বিরুদ্ধে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলাকারীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। ৯/১১ কমিশনের প্রতিবেদনে মুক্তির আদেশপ্রাপ্ত মৌরিতানিয়ার মোহামেদাউ ওউড স্লাহিকে একজন চিহ্নিত আল-কায়েদা সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। যিনি জঙ্গি প্রশিক্ষণের জন্য হামবার্গ সেলের সদস্যদের আফগানিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। গুয়ান্তানামো শিবির থেকে স্লাহিকে মুক্তির আদেশ দেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার জেলা কোর্টের বিচারক জেমস রবার্টসন। রবার্টসনের এ সিদ্ধান্তসহ সম্পূর্ণ আদেশটি পরে প্রকাশ করা হবে। বিচার বিভাগের মুখপাত্র ডিন বয়েড রয়টার্সকে বলেন, "আদেশটি পর্যালোচনা করে দেখা হচ্ছে"। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্কিত গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার আপ্রাণ চেষ্টার কারণেই বন্দিমুক্তির এ আদেশ দেওয়া হয়েছে। এ কারাগারের কিছু বন্দির বিচার করা হবে। আর কয়েককেজন মুক্তি পাওয়ার পথে। যদিও মার্কিন প্রশাসন তাদেরকে কোন জায়গায় পাঠানো হবে তা নিয়ে সমস্যায় পড়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যে সমস্ত বন্দি এখনও হুমকি হয়ে আছে অথচ আদালতের রায়ে মুক্তি পাচ্ছে তাদেরকে ২০০১ সালে মার্কিন কংগ্রেসে অনুমোদিত 'অথরাইজেশন অব ইউজ অব মিলিটারি ফোর্স' এর আওতায় আটক রাখা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৪১ ঘ.