২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র'

ইরানে খুব শিগগিরই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ জল্পনা নতুন করে উস্কে দিয়েছে ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ইরানে খুব শিগগিরই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ জল্পনা নতুন করে উস্কে দিয়েছে ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন। স্কটল্যান্ডের 'সানডে হেরাল্ড' পত্রিকায় ১৪ মার্চে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসাবে ক্যালিফোর্নিয়া থেকে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়ায় শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দিয়েগো গার্সিয়া ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হলেও ১৯৭১ সালের একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এ দ্বীপটিকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে। যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর জাহাজের মালামালের তালিকা উদ্ধৃত করে এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে পত্রিকাটি জানিয়েছে, ইরানের বিতর্কিত পরমাণু স্থাপনায় হামলা করার জন্যই বোমাগুলো ওই অঞ্চলে নেওয়া হচ্ছে। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে কূটনীতি কিংবা নিষেধাজ্ঞায় কাজ না হলে দেশটিতে এ ধরনের হামলা চালানোর মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে সম্প্রতি কয়েকমাস ধরে জল্পনা-কল্পনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই বলে আসছে ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচি বন্ধে তারা সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেনি। উপরন্তু সব পথই তারা খোলা রাখছে। সম্প্রতি ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলোর অন্যতম হচ্ছে ইরানের হাতে পরমাণু বোমা না থাকার বিষয়টি নিশ্চিত করা। আর একারণেই আমি ইরানকে একঘরে করতে সফল হওয়ার জন্য আন্তর্জাতিক স