মিঙ্গোরা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আবারও আত্মঘাতী বোমা হামলা হয়েছে। শনিবার সোয়াত উপত্যকায় এ আত্মঘাতী হামলায় ১১ জন নিহত হয়।
লাহোরে আত্মঘাতী হামলার একদিন পর সোয়াতে এই হামলা হলো।
সোয়াত উপত্যকার রাজধানী মিঙ্গোরার পুলিশ প্রধান কাজী গোলাম ফারুক জানান, সোয়াতের একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রের কাছে এই আত্মঘাতী হামলা হয়েছে। হামলাকারী একটি রিকশা করে এসে হামলা চালায়।
মিঙ্গোরার আত্মঘাতী হামলা পাকিস্তানে এ সপ্তাহে ষষ্ঠ হামলার ঘটনা। শুক্রবার লাহোরে শক্তিশালী আত্মঘাতী হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৩০ঘ.
bdnews24