বোগোতা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার প্রেসিডেন্ট হতে পারছেন না কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিব।
পুনরায় প্রার্থী হতে পরপর দুবারের প্রেসিন্টে ইউরিব যে গণভোটের আয়োজন করছিলেন, তা অনুমোদন করেনি দেশের সংবিধান আদালত।
আদালতে জুরিদের ৭-২ ভোটে গণভোটের ওই প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় এ মেয়াদ শেষেই বিদায় নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইউরিবকে।
আগামী মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে এখন জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী হুয়ান ম্যানুয়েল সান্তোস। যুক্তরাষ্ট্রের সমর্থন তার প্রতিও রয়েছে।
আদালতের রায় মেনে নিয়ে ইউরিব বলেন, "আদালতের এ রায়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। একটি স্বপ্নই আমাকে অনুপ্রাণিত করেছিলো, তা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া এবং পরিবর্তনের এ ধারা যেন ব্যাহত না হয়।"
আট বছর ধরে ক্ষমতায় থকার সময় কোকেন চোরাকারবারি ও বামপন্থী ফার্ক গেরিলাদের দমনে অভিযান চালিয়ে দেশে জনপ্রিয়তা পান ইউরিব। গেরিলারা দুর্বল হওয়ায় কলম্বিয়ায় বিদেশি বিনিয়োগ বেড়েছে।
ফার্ক গেরিলাদের নির্মূল করার প্রতিশ্র"তি দিয়েই ২০০২ সালে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউরিব। প্রতিশ্র"তি পূরণে তিনি অনেকটাই সফল বলে মনে করছেন বিশ্লেষকরা। সমালোচকরাও বলছেন, আট বছর আগে কলম্বিয়ার শহরগুলোতে সহিংসতা, অপহরণ ও বোমা হামলা নিত্যকার ব্যাপার হলেও তা এখন অনেকটাই নিরাপদ।
২০০৬ সালে দ্বিতীয় মেয়াদে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউরিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24