জাকার্তা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের এক চা বাগানে মঙ্গলবার ভূমিধসের পর প্রায় ৬০ জন নিখোঁজ হওয়ার পাশাপাশি ছয় জনের লাশ পাওয়া গেছে।
বুধবার প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। সেনাবাহিনী জীবিতদের খোঁজ করছে।
মঙ্গলবারের ওই তিনশ' মিটার গভীর ভূমিধসে সিউইডে এলাকার প্রায় ৫০টি বাড়ি, একটি ছোট চা ফ্যাক্টরি, একটি মসজিদ এবং একটি স্বাস্থ্য কেন্দ্র মাটিচাপা পড়ে।
রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিমি দক্ষিণ পূর্বে এ অঞ্চলটি অবস্থিত।
স্থানীয় মিডিয়ার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে চার জন নিহত হয় এবং মাটিচাপা পড়ে আরও ৪০জন।
জাতীয় দুযোর্গ প্রতিরোধ সংস্থার কর্মকর্তা পানজি শিয়ারিল মাওলানা বলেন,"গত রাতে দুটি খনন যন্ত্র আনা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নিড়ানি দিয়েই খননকাজ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬১৩ ঘ.
bdnews24