২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউনের আচরণ খতিয়ে দেখার দাবি বিরোধীদলের

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তার স্টাফদের ভয়ভীতি দেখিয়েছেন এমন অভিযোগ সোমবার খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিরোধীদল কনজারভেটিভ পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

লন্ডন, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তার স্টাফদের ভয়ভীতি দেখিয়েছেন এমন অভিযোগ সোমবার খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিরোধীদল কনজারভেটিভ পার্টি। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ব্রাউনের বিরুদ্ধে এমন অভিযোগ খতিয়ে দেখার দাবি উঠল। সানডে পত্রিকায় প্রকাশিত ওই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্ভট বলে উড়িয়ে দিয়েছেন ব্রাউন। পত্রিকায় বলা হয়েছে, ব্রাউন অফিস স্টাফদেরকে গালিগালাজ করে এবং কোনও কোনও ক্ষেত্রে শারিরীকভাবেও ভয়ভীতি দেখিয়েছেন। এক রাজনৈতিক প্রতিবেদকের বই থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এতে করে লেবার পার্টির জনসমর্থন ফিরে পাওয়ার সম্ভাবনা ব্যাহত হল। জুনে নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ আর তা খতিয়ে দেখার দাবি একজন নেতা হিসাবে ব্রাউনের চরিত্রের স্বরূপ উন্মোচন করার পাশাপাশি রাজনৈতিক বাকবিতন্ডা উস্কে দিল। বিরোধীদলীয় কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরুন সাংবাদিকদের বলেছেন, এগুলো খুবই মারাত্মক ব্যাপার এবং আমি নিশ্চিত যে ডাউনিং স্ট্রিট এবং সরকারি কর্মকর্তারা কি ঘটেছে তা খতিয়ে দেখতে কোনও না কোনও ধরনের তদন্ত করবে। বিজনেস সেক্রেটারি পিটার মান্ডেলসন বলছেন, ব্রাউন রাজনতিক প্রচারাভিযানের শিকার হচ্ছেন বলেই মনে হচ্ছে। তিনি তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২০ ঘ.