২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারে আরও চটপটে হবে মানুষ

ইন্টারনেট ব্যবহার করে আগামী ১০ বছরে আরও চটপটে, কেতাদুরস্ত হয়ে উঠবে মানুষ। ৮৯৫ জন ওয়েব ব্যবহারকারী ও বিশেষজ্ঞের ওপর অনলাইন জরিপ চালিয়ে দেখা গেছে, তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ এমনটিই মনে করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

লস এঞ্জেলেস, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্টারনেট ব্যবহার করে আগামী ১০ বছরে আরও চটপটে, কেতাদুরস্ত হয়ে উঠবে মানুষ। ৮৯৫ জন ওয়েব ব্যবহারকারী ও বিশেষজ্ঞের ওপর অনলাইন জরিপ চালিয়ে দেখা গেছে, তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ এমনটিই মনে করছে। মার্কিন গবেষকদের এক গবেষণার ফলে শুক্রবার একথা বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ একথাও বলেছে যে, ইন্টারনেট ব্যবহারে ২০২০ সালের মধ্যে মানুষের পড়া এবং লেখারও উন্নতি ঘটবে। গবেষণাটি পরিচালনা করেছে নর্থ ক্যারোলাইনার এলন বিশ্ববিদ্যালয়ের 'ইমাজিনিং দ্য ইন্টারনেট সেন্টার এবং, পিউ ইন্টারনেট এবং আমেরিকান লাইফ প্রজেক্ট। গবেষণার কো-অথার এবং 'ইমাজিনিং দ্য ইন্টারনেট সেন্টার' এর পরিচালক জান্না এন্ডারসন বলেছেন, ৪ জন বিশেষজ্ঞের তিনজনই বলেছেন, ইন্টারনেট মানুষের বুদ্ধিমত্তা বাড়ায়। দুই-তৃতীয়াংশ মানুষ বলেছেন, ইন্টারনেট ব্যবহারে পড়া, লেখা জ্ঞানভান্ডার উন্নত হয়েছে। তবে ইন্টারনেট ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত দিয়েছে ২১ শতাংশ মানুষ। মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে বুদ্ধিমত্তা কমেও যেতে পারে বলে মত দিয়েছে তারা। এন্ডারসন বলেন, বহু মানুষই আছে যারা গুগুল, উইকিপিডিয়া ও অন্যান্য অনলাইন কার্যক্রমের প্রভাবের সমালোচক। ওয়েব ভিত্তিক এ জরিপে বিজ্ঞানী, ব্যবসায়িক নেতা, কনসালটেন্ট, লেখক, প্রযুক্তি উদ্ধাবকসহ ইন্টারনেট ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়েছে। জরিপ চালানো ৮৯৫ জনের মধ্যে ৩৭১ জনই বিশেষজ্ঞ বলে গণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১১ ঘ.