২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার জন্য সার্বিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে শনিবার আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করার সময় তিনি এই প্রতিশ্র"তি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 09:09 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

কভেনট্রি, ইংল্যান্ড, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার জন্য সার্বিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে শনিবার আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন। গর্ডন ব্রাউনের লেবার পার্টি এই প্রচারাভিযানের নাম দিয়েছে 'অপারেশন ফাইটব্যাক'। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার সময় ব্রাউন দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের প্রতি আমার বার্তাটি খুবই সাধারণ। তা হলো, আমাদের দিকে আরও একটিবার নজর দিন। ব্রিটেনে লেবার পার্টি ১৯৯৭ সাল থেকে ক্ষমতায় আছে। এই সময়ে দলটি তিনবার নির্বাচনে জয়লাভ করে। গর্ডন ব্রাউনের আগে এই দল থেকে প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ২০০৭ সালে টনি ব্লেয়ার তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করেন। এরপর প্রধানমন্ত্রী হন গর্ডন ব্রাউন। অর্থনৈতিক মন্দার হওয়া ব্রিটেনেও এসে লাগায় লেবার পার্টির জনপ্রিয়তা কমতে থাকে। নির্বাচনকে সামনে রেখে পার্টির জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন ব্রাউন। তিনি শনিবার ৫৯ তম জন্মদিনে টেলিভিশনে ভাষণে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি সাধারণ মানুষের স্বার্থের প্রতি সমর্থন জানান। এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টি বলেছে, লেবার পার্টি ১৩ বছর ধরে ক্ষমতায় আছে, এটা যথেষ্ট হয়েছে। কনজাভেটিভ নেতা জর্জ অসবোর্ন বলেছেন, দেশবাসী গত ১৩ বছর ধরে লেবার পার্টিকে চেনে। তারা যে ব্যর্থ এটা দেশবাসী জানে। ব্রিটেনে আগামী ৬ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে পরিচালিত জরিপে দেখা যায়, কনজারভেটিভ পার্টি জনপ্রিয়তার দিক থেকে লেবার পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন ৪৩ বছর বয়সী ডেভিড ক্যামেরুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪১৭ঘ.