২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে সিনেমা হলগুলোতে কঠোর নিরাপত্তা

শাহরুখ খানের নতুন চলচ্চিত্র "মাই নেম ইজ খান'-এর মুক্তি উপলক্ষ্যে শুক্রবার সিনেমা হলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 10:33 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

মুম্বাই, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শাহরুখ খানের নতুন চলচ্চিত্র "মাই নেম ইজ খান'-এর মুক্তি উপলক্ষ্যে শুক্রবার সিনেমা হলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের পক্ষে কথা বলায় হিন্দু মৌলবাদী সংগঠন শিবসেনা নেতা ক্ষুব্ধ হন শাহরুখ খানের উপর। শিবসেনার সদস্যরা মুম্বাইয়ে মুক্তি পেতে যাওয়া এ ছবির পোস্টার ছিঁড়ে সিনেমা হল মালিকদের হুমকি দিয়েছে, এ ছবি না চালানোর। নিরাপত্তার ব্যাপারে মুম্বাইয়ের সিনেমা হল মালিকদের উৎকণ্ঠা প্রকাশ করতে দেখা গেছে এবং তারা পরিবেশক কোম্পানি ফক্স স্টার স্টুডিওর সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেন। ফক্স স্টার স্টুডিওর প্রধান নির্বাহী বিজয় সিং এসএমএসের মাধ্যমে বলেন, "মাই নেম ইজ খান ছবির ব্যাপক চাহিদা। আমরা ছবিটি সারা দেশে মুক্তি দিতে যাচ্ছি।" পুলিশ কর্মকর্তারা হলমালিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তবে মুম্বাই ও মহারাষ্ট্রের সিনেমা হল মালিকরা পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক রয়টার্সকে বলেন, "আমরা পরিবেশকের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছিলাম যে কোনও কিছুই ঘটবে না। কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে, ছবিটি মুক্তি দেওয়া সুবিবেচনার কাজ হচ্ছে কি না। বিশ্লেষকরা বলেছেন, শাহরুখ ক্ষমা চাইলেই ব্যাপারটি মেনে নিত শিবসেনা। কিন্তু বলিউডের সুপারস্টার শাহরুখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভুল কিছু করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৫ঘ.