২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করতে সক্ষম: আহমাদিনেজাদ

ইরান বর্তমানে ৮০ শতাংশেরও বেশি খাঁটি সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরিতে সক্ষম। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন।(ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

তেহরান, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান বর্তমানে ৮০ শতাংশেরও বেশি খাঁটি সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরিতে সক্ষম। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন। বিশেষজ্ঞদের মতে, পরমাণু বোমা বানানোর জন্য এ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। ইরান এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ইরানে ইসলামিক বিপ্লবের ৩১তম বার্ষিকীতে বৃহস্পতিবার তেহরানের কেন্দ্রস্থলে সমবেত হাজার হাজার মানুষের সামনে ভাষণে আহমাদিনেজাদ বলেন, "ইরান পরমাণু বোমা বানাতে চায় না। তা কখনও চাইলে তারা তা প্রকাশ্যেই করত।" ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে-- পশ্চিমাদের এ উদ্বেগের প্রতিক্রিয়ায় আহমাদিনেজাদ ওই কথা বলেন। তিনি বলেন, "এ মুহূর্তে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইরানের ইউরেনিয়াম ২০ শতাংশের বেশি সমৃদ্ধ করার সক্ষমতা আছে। তাছাড়া ইরান ইউরেনিয়াম ৮০ শতাংশেরও বেশি সমৃদ্ধ করতে সক্ষম। কিন্তু আমাদের তা করার প্রয়োজন নেই। তাই আমরা তা করি না।" তিনি আরও বলেন, "আমরা যখন বলি যে, আমরা পরমাণু বোমা বানাই না, এর অর্থ দাঁড়ায় আমরা এটি করি না। কারণ আমরা পরমাণু বোমা রাখায় বিশ্বাসী না। ইরানি জাতি যথেষ্ট সাহসী। আমরা কোনওদিন বোমা বানাতে চাইলে আপনাদের ভয় না করে তা প্রকাশ্যেই ঘোষণা করতাম।" আহমাদিনেজাদ জানান, ইরান ইতোমধ্যেই প্রথম ধাপে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করার কাজ শুরুর ঘোষণা দেওয়ার দুদিন পর একথা বললেন আহমাদিনেজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.