২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত ইথিওপীয় বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

গত মাসে ৯০ জন যাত্রীসহ বিধ্বস্ত হওয়া ইথিওপীয় বিমানের ফ্লাইট রেকর্ডার খুঁজে পেয়েছে লেবাননের অনুসন্ধানকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

বৈরুত, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত মাসে ৯০ জন যাত্রীসহ বিধ্বস্ত হওয়া ইথিওপীয় বিমানের ফ্লাইট রেকর্ডার খুঁজে পেয়েছে লেবাননের অনুসন্ধানকারী দল। রোববার লেবাননের পরিবহনমন্ত্রী একথা জানান। এর আগে এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, লেবানিজ নৌ কমান্ডোরা ব্ল্যাক বক্স উদ্ধার করেছে এবং সেগুলো বৈরুতের নৌবাহিনী সদর দফতরে নিয়ে গিয়ে তদন্ত দলের কাছে হস্তান্তর করেছে। পরে মন্ত্রী গাজী আরিদি জানান, অনুসন্ধান দল শুধু একটি ডাটা রেকর্ডার খুঁজে পেয়েছে এবং দ্বিতীয়টি পাওয়ার জন্য তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি রয়টার্সকে বলেন,"এখন আমাদের প্রধান কাজ আসলে বাকি মৃতদেহগুলো খুঁজে বের করা।" বেশির ভাগ লেবানিজ এবং ইথিওপীয় যাত্রীবাহী বোয়িং বিমানটি ঝড়ো আবহাওয়ায় বৈরুত বিমানবন্দর থেকে উড্ডয়নের মিনিট কয়েক পরেই সাগরে বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৩১ঘ.