২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে পাড়ি জমাচ্ছে এনডেভার

নাসার মহাশূন্যযান এনডেভার রোববার মহাশূন্যে পাড়ি জমানোর প্রস্তুতি নিয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মহাশূন্যে যান পাঠানোর এরকম বড় ধরনের মিশনের ইতি ঘটছে বলে জানিয়েছেন মিশন প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 11:20 AM

Updated : 24 Aug 2022, 06:39 PM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাসার মহাশূন্যযান এনডেভার রোববার মহাশূন্যে পাড়ি জমানোর প্রস্তুতি নিয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মহাশূন্যে যান পাঠানোর এরকম বড় ধরনের মিশনের ইতি ঘটছে বলে জানিয়েছেন মিশন প্রধান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ভোর ৪ টা ৩৯ মিনিটে ফ্লোরিডার কেপ কেনেডি মহাশূন্য কেন্দ্র থেকে এনডেভারের যাত্রা করার কথা রয়েছে। ১৩ দিনের নানা প্রস্তুতির পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করছে এনডেভার। এ মহাশূন্য যানে দুটি কক্ষ থাকবে। একটি কক্ষের নাম প্রশান্ত। অন্যটি কক্ষ থেকে নভোচারীরা সপ্তপাশ দেখতে পাবেন। এনডেভারের অভিযাত্রী দলে আছেন পাঁচ জন পুরুষ ও একজন নারী। তারা মহাশূন্যের তিনটি স্থানে পদচারণার পরিকল্পনা করছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববার ভোরে এনডেভারের মহাকাশ যাত্রা ৮০ শতাংশ নিরাপদ। এরপর পরই কর্মীরা উঠেপড়ে লাগেন মহাকাশযানের বাইরের ট্যাঙ্কটিতে জ্বালানি পুরতে। শনিবার সন্ধ্যায় তারা আধ ঘণ্টা ধরে জ্বালানি ভরেন এনডেভারে। চলতি বছরের শেষ থেকে মার্কিন অভিযান অবসরে যাওয়ার আগে আন্তর্জাতিক মহাশূন্য যান কেন্দ্র থেকে ১৬ জাতির মহাকাশ অভিযানের এ প্রকল্পটিতে এ পর্যন্ত পাঁচটি অভিযান শেষ করতে ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট ঘটতি কমাতে মহাশূন্যে মহাকাশ যান পাঠানোর পরবর্ত প্রকল্পগুলো বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে চাঁদে আবার মানুষ পাঠানোর প্রকল্পটিও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১১ ঘ.