২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া হিসাব দেখানোয় অভিযুক্ত ৪ ব্রিটিশ এমপি

পার্লামেন্টের অর্থ ব্যয়ের ভুয়া হিসাব দেখানোয় শুক্রবার অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৪ ব্রিটিশ এমপি। রাজনীতিবিদদের অর্থের অপব্যবহারের কেলেঙ্কারিতে এটি নতুন মাত্রা যোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

লন্ডন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পার্লামেন্টের অর্থ ব্যয়ের ভুয়া হিসাব দেখানোয় শুক্রবার অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৪ ব্রিটিশ এমপি। রাজনীতিবিদদের অর্থের অপব্যবহারের কেলেঙ্কারিতে এটি নতুন মাত্রা যোগ করেছে। গত বছর এমপিদের এই কেলেঙ্কারি ফাঁস হয়। আর এখন ব্রিটেনে জুনের মধ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে তাদের অভিযুক্ত হওয়ার এ ঘটনা ক্ষমতাসীন লেবার পার্র্টি ও বিরোধীদল কনজারভেটিভ পার্টি উভয়ের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। টেলিভিশনে এক বিবৃতিতে সরকারি কৌসুলিদের পরিচালক কেইর স্টারমার বলেছেন, "৪ টি মামলায় আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, অপরাধের অভিযোগ আনার যথেষ্ট প্রমাণ আছে এবং জনস্বার্থেই ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।" অভিযুক্ত ৪ এমপির মধ্যে রয়েছেন, হাউজ অব কমন্সের নিুকক্ষে লেবার পার্টির এলিয়ট মোর্লে, ডেভিড চায়টর এবং জিম ডেভাইন এবং উচ্চকক্ষে কনজারভেটিভ পার্টির লর্ড হানিংফিল্ড নামে পরিচিতি পল হোয়াইট। মোর্লে সাবেক পরিবেশ মন্ত্রী। তার বিরুদ্ধে মর্টগেজ ব্যয়ের ভুয়া হিসাব দেখানোর অভিযোগ আনা হয়েছে। চায়টরের বিরুদ্ধে আছে অর্থ অপব্যবহারের তিনটি অভিযোগ। আর ডেভাইনের বিরুদ্ধে আছে দুটি অভিযোগ। বিবিসি জানিয়েছে, এ তিন এমপি এক যৌথ বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থনের অঙ্গীকার করেছেন। এমপি হোয়াইটের বিরুদ্ধে আছে ৬ টি অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ৪ এমপিকে ১১ মার্চে আদালতে হাজির করা হবে। তাদের সর্বোচ্চ ৭ বছরের জেল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.