শ্রীনগর, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে কাশ্মীরের শ্রীনগরে পুলিশের হাতে এক কিশোর নিহত হওয়ার প্রতিবাদে সোমবার শ্রীনগরে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ১২ জনেরও বেশি লোক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রোববার সন্ধ্যায় জনতা সরকার বিরোধী বিক্ষোভ করে। এ এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিক্ষোভকারী একজন কিশোর নিহত হয়। এরই প্রতিবাদে সোমবার শ্রীনগরের বিভিন্ন স্থানে শত শত লোক বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ক্ষুব্ধ লোকজন রাস্তা বন্ধ করার জন্য গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে ১২ জনেরও বেশি আহত হয়।
সোমবারের সংঘর্ষ শ্রীনগরে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা সংঘর্ষের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬৫০ ঘ.
bdnews24