বার্লিন, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--২০১০ সালে সাংবাদিক নিহত হয়েছে কম, অপহৃত হয়েছে বেশি। গণমাধ্যম অধিকার গ্র"প 'রিপোর্টারস উইদাউট বর্ডারস' বৃহস্পতিবার একথা জানিয়েছে।
তারা জানায়, এ বছর কর্মরত অবস্থায় মোট ৫৭ সাংবাদিক নিহত হয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো ৭৬।
অন্যদিকে, সাংবাদিক অপহরণের সংখ্যা গত বছর ও তার আগের বছরে যেখানে ছিলো যথাক্রমে ৩৩ এবং ২৯ সেখানে এ বছর সাংবাদিক অপহরণের সংখ্যা বেড়ে হয়েছে ৫১।
'রিপোর্টারস উইদাউট বর্ডারস' এর তথ্যানুযায়ী, গত বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিলো পাকিস্তান। সেখানে ১১ সাংবাদিক নিহত হয়েছে।
আর গত দশকজুড়ে পাকিস্তান, ইরাক এবং মেক্সিকো ছিলো সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ।
২০১০ সালে ২৫ টি দেশে সাংবাদিকরা নিহত হয়েছে। এর মধ্যে ইরাকে ৭ জন (২০০৯ সালে এ সংখ্যা ছিলো ৪) এবং ইউরোপে নিহত হয়েছে ২ জন সাংবাদিক।
এক বিবৃতিতে গ্র"পটি জানায়, কয়েকবছরে পাকিস্তান পরিস্থিতির পরিবর্তন হয়নি। সেখানে সাংবাদিকরা অনবরতই ইসলামিক দলগুলোর অথবা আত্মঘাতী হামলাকারীদের হামলার শিকার হচ্ছে।
আর সাংবাদিকরা ক্রমেই জঙ্গিদের দরকষাকষির হাতিয়ারে পরিণত হতে থাকায় সাংবাদিক অপহরণ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে গ্র"পটি।
এ বছর সাংবাদিক অপহরণের ঝুঁকি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে আফগানিস্তান ও নাইজেরিয়ায়।
'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' এর মহাসচিব বলেন, "এখন বহু দেশে প্রায়ই সাংবাদিক অপহরণের ঘটনা ঘটছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.
bdnews24