২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৪ আফগান নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে রাস্তায় পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৪ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কাবুল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে রাস্তায় পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৪ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, বৃহস্পতিবার হেলমান্দের নহর-এ-সারাজ জেলায় ওই বোমা বিস্ফোরণ ঘটে। এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত। রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অন্যান্য বোমা হামলাই আফগান যুদ্ধে তালেবানের লড়াইয়ের মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, বোমা বিস্ফোরণে আহতদের উদ্ধার করে চিকিৎসা সহায়তার ব্যবস্থা করছে আফগান ও বিদেশি সেনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪৯ ঘ.