২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী হামলায় পুলিশ কমান্ডার নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মশুলে পুলিশ বাহিনীর ওপর দুই জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পুলিশের একজন কমান্ডার নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 09:15 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

মশুল (ইরাক), ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মশুলে পুলিশ বাহিনীর ওপর দুই জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পুলিশের একজন কমান্ডার নিহত হয়েছে। পুলিশসূত্রে বুধবার এ খবর জানা গেছে। সূত্র জানিয়েছে, লেফট্যানান্ট কর্নেল শাহমাইল আহমেদের কক্ষে দুই আত্মঘাতী হামলাকারী শরীরের সঙ্গে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। শাহমাইল মশুলের পশ্চিমাঞ্চলীয় বাব শিনজার এলাকার পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তৃতীয় অপর এক আত্মঘাতী হামলাকারী পুলিশ কম্পাউন্ডের ভেতর মূল ভবনে ঢোকার চেষ্টা চালালে গুলিতে নিহত হয়। মুশুল পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানায়, " লেফট্যানান্ট কর্নেল শাহমাইল (আহমেদ) মুশুলে আল-কায়েদা সদস্যদের ধরার ব্যাপারে সক্রিয় ছিলেন। এ কারণেই তিনি হামলার লক্ষ্যে পরিণত হন।" শাহমাইল গত বছর একটি হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন বলে ওই সূত্র জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১০ ঘ.