কান্দাহার, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন পুলিশ, নিখোঁজ হয়েছে ৮ জন।
কান্দাহারে পুলিশ সদস্যরা একটি ব্যাংকের বাইরে বেতন নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকার সময় এ হামলা হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বোমা হামলাকারী ব্যাংকের কাছে দাঁড় করে রাখা একটি যানে বিস্ফোরণ ঘটায়।
কান্দাহারে প্রধান হাসপাতালের ডাক্তার শফিকুল্লাহ বলেছেন, " হামলায় তিন পুলিশ নিহত এবং ১৪ জন আহত হয়েছে।"
এতে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট, বিল্ডিংসহ কয়েকটি পুলিশ ও সেনাযান। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর আতঙ্কে আফগান নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ফঁকা গুলি ছুড়েছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে প্রদেশটিতে তালেবানরা এর আগে আত্মঘাতী হামলা চালিয়েছে। এ প্রদেশটি তালেবান জঙ্গিদের আস্তানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24