২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিয়ে করছেন 'প্লেবয়' হেফনার

প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন ' প্লেবয়'-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার তৃতীয়বারের মতো বিয়ের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন ' প্লেবয়'-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার তৃতীয়বারের মতো বিয়ের ঘোষণা দিয়েছেন। ৮৪ বছর বয়সী হেফনার এক টুইটার বার্তায় জানান, বান্ধবী ক্রিস্টাল হ্যারিসের সঙ্গে শুক্রবার তিনি এনগেজমেন্ট সম্পন্ন করেছেন। ক্রিস্টাল হ্যারিসের বর্তমান বয়স ২৪। টুইটার বার্তায় হেফনার লেখেন, "ক্রিস্টালকে যখন আমি আংটিটি উপহার দেই তখন সে আনন্দে কেঁদে ফেলে। আমার স্মৃতিতে এটিই সবচেয়ে আনন্দময় ক্রিসমাস।" এ বছরের শুরুর দিকে দ্বিতীয় স্ত্রী কিমবার্লি কনরাডের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৫৯ সালে প্রথম স্ত্রী মিলডার্ড উইলিয়ামসের সঙ্গে ছাড়াছাড়ি হয় হেফনারের। ২০০৯ সালে ডিসেম্বর সংখ্যার প্লেবয় প্লেমেট হয়েছিলেন ক্রিস্টাল হ্যারিস। ১৯৫৩ সালে ' প্লেবয়' ম্যাগাজিন প্রতিষ্ঠা ও প্রকাশ করা শুরু করেন হেফনার। সূচনা সংখ্যাটির প্রচ্ছদ করেছিলেন মেরিলিন মনরোর ছবি দিয়ে। ওই সময়েই সেটি ৫১ হাজার কপি বিক্রি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৮ ঘ.