২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৪

ভারতের উত্তর প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত। আহত হয়েছে আরো প্রায় ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 09:19 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত। আহত হয়েছে আরো প্রায় ১২ জন। পুলিশ রোববার জানিয়েছে, একটি শেষকৃত্যানুষ্ঠান শেষে ট্রাকে করে ফিরছিলেন বেশ কিছু মানুষ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা ট্রাকের যাত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১৫১৩ ঘ.