ইস্তানবুল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের সহিংসতা অবসানে তুরস্ক সরকার সেদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনার ব্যবস্থা করলে আফগান সরকার তা স্বাগত জানাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
শুক্রবার ইস্তানবুলে তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্টের মধ্যে এক শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
কারজাই বলেন, "তুরস্ক সরকার এ ধরনের বৈঠকের ভেন্যু দিতে পারলে এবং বৈঠকটি হলে আফগান সরকার খুশি হবে।"
সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৫৪৫ ঘ.
bdnews24