হারারে, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে ক্ষমতা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
কিন্তু মুগাবে সে প্রস্তাব নাকচ করেছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তাসূত্রে উইকিলিকসের ফাঁস করা তথ্যে এ কথা জানা গেছে।
২০০০ সালের সেপ্টেম্বর মাসের তারিখ লেখা ওই বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী মর্গান সাভাঙ্গিরাইয়ের এমডিসি পার্টির এক সূত্র হারারের মার্কিন কর্মকর্তাদের বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলনে মুগাবেকে এ প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন জাতিসংঘ মহাসচিব কফি আনান।
প্রস্তবিত সমঝোতা চুক্তি বিষয়ে এমডিসিকে বিস্তারিত জানানো হয়নি বলে জানায় ওই সূত্র। তবে বার্তায় দেখা যায়, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পক্ষ থেকে একটি আর্থিক নিশ্চয়তা ও নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলা হয়।
বার্তায় বলা হয়, "নিউ ইয়র্কে জাতিসংঘের সা
bdnews24